পানি পান ও ব্যবহার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার জরুরি নির্দেশনা–

টানা বৃষ্টিতে বাসাবাড়ির পানির রিজার্ভারের পানি দূষণের আশঙ্কা, অবশ্যই ফুটিয়ে পানি পান ও রিজার্ভার জীবাণুমুক্ত করার জরুরি পরামর্শ চট্টগ্রাম ওয়াসার--

১২

চট্টগ্রাম: টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বন্যার পানি গ্রাহকদের ভূ-গর্ভস্থ জলাধারে (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) প্রবেশ করে সংরক্ষিত পানি দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পানি অবশ্যই ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ওয়াসা জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে শহর ও আশপাশের এলাকায় বন্যার কিংবা জলাবদ্ধতার পানি গ্রাহকদের আন্ডারগ্রাউন্ড জলাধারের পানির সঙ্গে মিশে যাওয়ায়, এই পানি পান ও দৈনন্দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।

এ কারণে গ্রাহকদের নিজ নিজ বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতার জন্য চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক সেবা প্রদান করবে। যোগাযোগ নম্বরগুলো হলো— মড-১: ০১৩২৪-৭১২৪৩১, মড-২: ০১৩২৪-৭১২৪৩২, মড-৩: ০১৩২৪-৭১২৪১১ এবং মড-৪: ০১৩২৪-৭১২৪২৪।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জনস্বার্থে সবাইকে নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.