ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন চট্টগ্রামের ইয়াছিন আরাফাত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে অনুমোদিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রামের কুয়াইশের অধিবাসী মো. ইয়াছিন আরাফাত।
দীর্ঘদিন ধরে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ইয়াছিন আরাফাত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনের সারির একজন নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইয়াছিন আরাফাত বলেন, ঢাকা মহানগর উত্তরের কমিটিতে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, অতীতের চেয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন।
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.