প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চন্দনাইশে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে চন্দনাইশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীদের ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘জিয়ার সৈনিক এক হও’, ‘তারেক জিয়ার ঘাঁটি, চন্দনাইশের মাটি’, ‘জামায়াত-শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি।
মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় এক বিএনপি নেতা অভিযোগ করেন, কর্নেল অলি আহমেদ পরাজিত হয়ে ‘অসংলগ্ন বক্তব্য’ দিচ্ছেন। তিনি দাবি করেন, কর্নেল অলি অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে ‘বেইমানি’ করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন।
সমাবেশে প্রদর্শিত ব্যানারে কর্নেল অলিকে ‘এক-এগারোর কুশীলব’ ও ‘গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারী’ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও তোলা হয়
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.