ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

এতে আরও বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.