রোয়াংছড়িতে জেএসএস (মূল) স/শ/স্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, সাবমেশিনগান ও গুলিসহ আহত সদস্য উদ্ধার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল) স/শ/স্ত্র দলের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, সোমবার আনুমানিক বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে টহলরত সেনা সদস্যরা সশস্ত্র দলের সদস্যদের অবৈধভাবে চাঁদা আদায়ের সময় শনাক্ত করেন। এ সময় অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সেনা টহল দলের ওপর গুলি ছোড়ে বলে দাবি করা হয়। জবাবে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়ে তাদের ধাওয়া করেন।

এক পর্যায়ে স/শ/স্ত্র সদস্যরা একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তবে পরবর্তীতে সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামে একজন জেএসএস (মূল) সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার কাছ থেকে অ/স্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, স/শ/স্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.