ওমানে চট্টগ্রাম সমিতির নতুন কমিটি, সভাপতি ইয়াছিন ও সাধারণ সম্পাদক আশরাফ
ওমানে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি পুনরায় সভাপতি, প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ জাহেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম জসীম উদ্দিন সিআইপি, মোহাম্মদ মোরশেদ সিআইপি, সেলিম হায়দার, পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি, নাছির মাহমুদ সিআইপি, আবু নাসের রিয়াদ সিআইপি, নুরুল আমিন, গোলাম মোস্তফা নিজাম ও আব্দুল মান্নান সিআইপি।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জামাল চৌধুরী, আব্দুল করিম, আব্দুল হান্নান তালুকদার, মনছুর আলম মুছা, আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া অর্থ সম্পাদক সৈয়দ আমিরুল ইসলাম বাবর, প্রচার সম্পাদক মুজাহিদ বিন আলী, আন্তর্জাতিক সম্পাদক সামির বিন দেলোয়ার, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আব্দুর রহিম, সমাজকল্যাণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নিজাম বিন আলী, সাহিত্য সম্পাদক মো. দারুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন সরফী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রবিউল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. ইমরান দায়িত্ব পেয়েছেন।
সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার শাহিদুল ইসলাম, সারোয়ার আলম, সেলিম নূর, মো. সোলাইমান ও মো. রহিমুল্লাহ। সহ-অর্থ সম্পাদক হয়েছেন মো. সেকান্দার হোসেন, আব্দুল আজিজ ও আজিজুর রহমান। সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুছা সিকদার, হাছানুল হক ও ছালামত উল্লাহ সায়েম। সহ-প্রচার সম্পাদক হয়েছেন এস এম সোহেবুল হক, তসলিম পারভেজ ও আব্দুল খালেক বাবলু।
সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন এরশাদ সিকদার ও আবির হোসেন। সহ-ক্রীড়া সম্পাদক হয়েছেন আইয়ুব খান, সোহেল, রাশেদুল ইসলাম ও ইউসুফ। সহ-সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মঞ্জু মহিউদ্দিন ও মো. হারেছ। সহ-আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোহাম্মদ হেলাল, বিশ্বজিৎ মহাজন ও আব্দুর রহমান। সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মোহাম্মদ হানিফ ও শাহাদাত হোসেন।
নতুন কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন রফিকুল আলম, আবু ইউসুফ সিআইপি, পলাশ চৌধুরী সজল সিআইপি, দেবু মহাজন শিবু, আবুল কালাম আজাদ সিআইপি, আব্দুল করিম সিআইপি, আব্দুল মান্নান সিআইপি, কাজী রাশেদ, মো. সেলিম, ফজলুল বারী ও তৌহিদুল আলম।
২০১৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সমিতি ওমান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুস্থ ও অসহায় প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, চিকিৎসা সহায়তা এবং মেধাবী প্রবাসী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে সংগঠনটির।
এ ছাড়া প্রবাসীদের বিভিন্ন সংকটে পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশেও নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম সমিতি। এসব উদ্যোগের মাধ্যমে ওমানপ্রবাসী বাংলাদেশিদের কাছে আস্থার একটি সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে এটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.