ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির ‘Smart Election Management BD’ অ্যাপ চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ‘Smart Election Management BD’ নামে একটি স্মার্ট মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজেদের ভোটকেন্দ্র অনুসন্ধান করতে পারবেন। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব, ম্যাপসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্বাচনী ফলাফল দেখার সুবিধা থাকছে।

নির্বাচন কমিশন মনে করছে, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভোটারদের জন্য নির্বাচন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.