উপকূলীয় এলাকায় নৌাহিনীর সাতটি জাহাজ এবং ৫ হাজার নৌ- সদস্য মোতায়েন থাকবে– নৌ- প্রধান এডমিরাল এম নাজমুল হাসান
নির্বাচনী কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বুধবার তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন শেষ এসব কথা বলেন নৌ প্রধান।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌাহিনীর সাতটি জাহাজ মোতায়েন থাকবে, নিয়োজিত থাকবে ৫ হাজার নৌবাহিনী সদস্য, নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সন্ত্রাসীদের প্রতি কঠোর থকবে নৌবাহিনী। ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান নৌ প্রধান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.