প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের কাছ থেকে সম্মাননা পেলেন সাঈদ আল নোমান
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর ভিআইপি রোডের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সম্মেলনের একপর্যায়ে তিনি পাট শ্রমিক দলের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আল নোমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শ্রমিক রাজনীতিতে অভিজ্ঞ নেতা নজরুল ইসলাম খানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে ওঠে।
সম্মেলনে বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পাটশিল্পের বিকাশ, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.