চেকের মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ইয়াকুব আলী সহ ৫জনকে ১বছর করে কারাদন্ড এবং ৬ কোটি ৭০ লক্ষ টাকা অর্থ দন্ড
চট্টগ্রামে আগ্রাবাদ শাখার দায়ের করা চেকের মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ইয়াকুব আলী, ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব, ডিরেক্টর মোহাম্মদ ইয়াসিন আলী, ডিরেক্টর মাশরুফ হাবিব, ডিরেক্টর তানভির হাবিব কে ৬ কোটি ৭০ লক্ষ ৭৪ হাজার টাকা অর্থ দন্ড এবং প্রত্যেককে ১বছর করে কারাদন্ড প্রদান করেছেন। রায় ঘোষণা কালে আসামীগণ পলাতক থাকায় সাজাপ্রাপ্ত আসামীগণ আত্মসমর্পন কিংবা গ্রেপ্তার হওয়ার পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়।
চট্টগ্রামের ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফাতেমা বেগম মুক্তা মঙ্গলবার এই দন্ডাদেশ প্রদান করেন। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী নুসরাত আরা হীরা।
আদালত সূত্রে জানাযায়, আসামীরা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর পক্ষে ঋণের বিপরীতে ৬,৭০,৭৪,০০০/-(ছয় কোটি সত্তর লক্ষ চুয়াত্তর হাজার) টাকা চেক প্রদান করেন। বিগত ২৯/০৮/২০২৩ ইং তারিখ এই চেক ডিজঅনার হয়। ব্যাংকের পক্ষে বিজ্ঞ আইনজীবী নুসরাত আরা হিরা বিগত ০৩/০৯/২০২৩ ইং তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্তু ডিজঅনারকৃত চেকের অর্থ প্রদান না করায় গত ১৭/১০/২০২৩ ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং- ০৬ এ সি.আর মামলা নং- ১৬৯৩/২০২৩ ইং (ডবলমুরিং) , নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্ট এর ১৩৮/১৪০ নং ধারায় মামলা দায়ের করেন।
পরবর্তী বিচার নিষ্পত্তির জন্য বিজ্ঞ ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম-এ বদলী হয়ে আসলে
দায়রা মামলা নং- ৩৮১৬/২৪ ইং মূলে গত ০৩/০৫/২০২৬ ইং তারিখ অভিযোগ গঠন, ০৬/১০/২০২৬ ইং তারিখ সাক্ষ্য গ্রহণ করে বিজ্ঞ বিচারক ফাতেমা বেগম মুক্তা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ইয়াকুব আলী, ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব, ডিরেক্টর মোহাম্মদ ইয়াসিন আলী, ডিরেক্টর মাশরুফ হাবিব, ডিরেক্টর তানভির হাবিব কে ৬ কোটি ৭০ লক্ষ ৭৪ হাজার টাকা অর্থ দন্ড এবং প্রত্যেককে ১বছর করে কারাদন্ড প্রদান করেন।
ঠিকানা হিসেবে উল্লখ করেছেন, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, এইচ.জি টাওয়ার, জুবিলী রোড, , থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম। ফ্যাক্টরী- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, পূর্ব কালুরঘাট, চরখিদিরপুর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। স্থায়ী ও বর্তমান ঠিকানা ১৪, পাম্প প্যালেস, জয়নগর, চকবাজার, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.