ট্রেনের ধাক্কায় হাত পা বিচ্ছিন্ন গুরুতর আহত শিশু রাহাতও আর নেই
ট্রেনের ধাক্কায় শিশুকে বাঁচাতে গিয়ে নিহত ব্যক্তি, হাসপাতালে শিশুটিরও মৃত্যু
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত রাহাত (১০) নামে এক শিশুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে একই দুর্ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে দেলোয়ার হোসেন মিন্টু দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তাঁর হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে এলে শিশুটিকে বাঁচাতে মিন্টু দৌড়ে যান। শিশুটিকে সরিয়ে নিতে গিয়ে তিনি নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় রাহাত গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় একই দুর্ঘটনায় এক ব্যক্তি ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হলো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.