গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি রুপু, সাধারণ সম্পাদক রুভেল
চট্টগ্রাম নগরীর ও.আর. নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শিমুল মুহুরী।
সভায় বার্ষিক প্রতিবেদন ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সঞ্জয় মল্লিক এবং সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।
সভায় বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি জগন্নাথ মিত্র, কাজল দেব, সাধন সিংহ ও লায়ন আর.কে. দাশ রুপু।
অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন পরিষদের শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন। পরে পরিষদের সদ্যপ্রয়াত সদস্য রূপক সেনগুপ্ত ঝুলনসহ গত বছরে প্রয়াত সদস্যদের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভাটির দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—বিপ্লব দে পার্থ, ডা. দেবব্রত ভট্টাচার্য্য, উত্তম কুমার চক্রবর্তী, দোদুল কুমার দত্ত, বিশ্বনাথ দাশ বিশু, উজ্জ্বল বরণ বিশ্বাস ও সুমন ঘোষ বাদশা।
সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে কাজল দেব লায়ন আর.কে. দাশ রুপুকে সমর্থন জানান। ফলে লায়ন আর.কে. দাশ রুপু সভাপতি নির্বাচিত হন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রুভেল দে ও অমলকৃষ্ণ নাথ টুটুল প্রতিদ্বন্দ্বিতা করেন। হাততোলা ভোটে রুভেল দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুজন দাশ এবং ১ম সদস্য হিসেবে মাইকেল দে নির্বাচিত হয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.