জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইট মাস্কাটে জরুরি অবতরণ, যাত্রীর মৃত্যু
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি জরুরি ভিত্তিতে মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইট BG136-এ ছানোয়ারা বেগম (প্রায় ৫৫ বছর) নামের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তার ঠিকানা চট্টগ্রাম বলে জানা গেছে।
পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি ডাইভার্ট করে মাস্কাট বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ফ্লাইট BG136 মাস্কাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছে। ফ্লাইটটি আজ আনুমানিক বিকেল ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.