সিডিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন প্রকৌশলী বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন। সোমবার (১৫ জুন) ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সিডিএ’র বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “চট্টগ্রামকে একটি নান্দনিক, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিডিএ’র কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রামবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রামের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা এবং জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.