ব্রাউজিং শ্রেণী

বন্দরনগর২৪

শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলা প্রশাসক ফখরুজ্জামান

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অবদান রাখায় ও শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে বিভাগীয় পুরস্কার পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সোমবার ( ২৪ জুন ) দুপুরে নগরের সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয়…

নগরীতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্কুটির সিটের নিচে রেখে পাচারের সময় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় সুমন দাশ (৩৮) ও সায়েদ ইশতিয়াক আহমদ (৩৮) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ জুন) রাতে শাহ আমানত সেতু সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে থেকে…

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পাহাড়তলী থানার ফেনসিডিল উদ্ধারের একটি মামলায় হাসান শরীফ (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৪ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। রায় প্রদানের সময় আসামী পলাতক…

আগ্রাবাদ আবাসিক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

সিডিএ আগ্রাবাদ আবাসিক এলাকায় অবৈধ সাত দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।  সোমবার (২৪ জুন) আগ্রাবাদের সিডিএ  আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে নির্মাণাধীন একটি ভবনের নীচ তলা থেকে ওই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম…

চমেকের কোটি টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ

প্রায় কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে চালু আছে…

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জুবাইদুল হক লিটন। সে  পাঁচলাইশ থানার সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শুক্রবার (২১ জুন) রাতে বায়েজিদের অক্সিজেন…

চট্টগ্রামে পালিত হলো দশম আন্তর্জাতিক যোগ দিবস

'ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি' বা 'যোগ নিজের এবং সমাজের জন্য' এই প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হলো দশম আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে শুক্রবার (২১ জুন) বিকেলে নগরের টাইগারপাসের নেভি কনভেনশন হলে ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষ থেকে…

গ্যাস-বিদ্যুৎ-পানির অবৈধ সংযোগ ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ

পাহাড়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ না দেয়ার নির্দেশনা দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, পাহাড়ে পানি, বিদ্যুৎ ও গ্যাসের যেসব অবৈধ সংযোগ রয়েছে আগামী ১৫ দিনের মধ্যে সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে…

পাহাড়ে বসবাসরতদের সরতে জেলা প্রশাসনের মাইকিং

পাহাড় ধসের শঙ্কায় এবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের সরে আসতে মাইকিং করছে চট্টগ্রামের জেলা প্রশাসন। সেই সঙ্গে নগরের সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাহাড়ের আশেপাশের স্কুল, কলেজ মসজিদ, মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে…

নগরে পাহাড় ধসের শঙ্কায় সর্তক বার্তা চসিকের

ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের কোথাও কোথাও জলোচ্ছ্বাস পাহাড় ধসের শঙ্কায় সর্তক করে ওয়ার্ড কাউন্সিলরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন-চসিক। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা নাগরিকদের নিরাপদ আশ্রয় সরে যেতে…