সড়ক দুর্ঘটনায় সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন গুরুতর আহত, পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম মহানগরের চৌমুহনী শেখ মুজিব রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে বলেও খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আবদুল হান্নান মিরনের এমন দুর্ঘটনার খবরে ক্রীড়াঙ্গনে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মহান রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এ কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।