বাঁশখালীতে ২৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেবল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডোংরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি দল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিঃ) কার্তিক চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জেবল হোসেন ডোংরা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।