পার্কভিউ হসপিটাল ও মেঘনা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল লিমিটেডে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল অ্যান্ড ব্যাংকিং সামিউল কবির, হেড অব কার্ড মকসেদুর রহমান, ফখরুল ইসলাম, রিলেশনশিপ অফিসার হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন (ল্যাব) নাইমুর রহমান, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন, আইটি সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার তাসনিমুল হাসান, কর্পোরেট অফিসার হেলাল পারভেজ এবং অফিসার মশিউর তালুকদার রহমান শরীফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটালের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও জনবান্ধব করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।