“দক্ষ হবো নির্ভয় হবো, স্কাউটিংয়ের আলো ছড়িয়ে দেবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) কর্ণফুলী চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে গ্রুপ সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম এএলটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপ স্কাউট লিডার স্কাউটার পারভেজ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি স্কাউটার মোঃ লাবীব ত্বকি পিআরএস, সিআরসিডি গার্ল ইন স্কাউট দলের স্কাউট লিডার মিসেস তাহমিনা আক্তার, গার্ল ইন রোভার লিডার সাবিনা আক্তার, স্কাউটার তারমিন আক্তার পিআরএস, স্কাউটার পাভেল মহাজন পিআরএস ও মোঃ সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট মোঃ হাসান আল মেহেরান, গার্ল ইন সিনিয়র রোভার মেট সুমাইয়া শাহ, প্রাক্তন রোভার মেট ঋর্তিক দেওয়ানজী, রোভার মেট শাহাদাত হোসেন, রোভার মেট হামেদ হোসাইন সাইফ, রোভার মেট ত্বাকি পিএস, রোভার মেট শাহিদুর রহমান ইমন এবং গার্ল ইন সহকারী সিনিয়র রোভার মেট সুমাইয়া ইদ্রিসসহ অনেকে।
দিনব্যাপী ডে ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য হাইকিং, ফান অ্যান্ড গেমস, কিমস গেম, বনকলা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা এবং তাঁবু জলসাসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। কর্মসূচির শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারীদের ক্যাম্প স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে স্কাউটিং চেতনা জাগ্রত করার পাশাপাশি দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।