চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও আরও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালো রঙের একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, হতাহতদের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।