সড়ক দুর্ঘটনায় আহত রেফারি মিরনকে হাসপাতালে দেখতে গেলেন আকরাম খান

৯

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক ফিফা রেফারি ও চট্টগ্রাম ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরনকে দেখতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

গতকাল শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে তিনি আহত রেফারি মিরনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আকরাম খান তাঁকে সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও বাফুফে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৮ চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মো. মুজিবুল আলম চৌধুরী এবং রেফারি মিরনের ভাই, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় আবদুল আহাদ রিপন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.