পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
জটিল প্রসূতি রোগীর জীবন রক্ষায় সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞ চিকিৎসকদের
চট্টগ্রামে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জীবনসংকটাপন্ন জটিলতা মোকাবিলায় আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয় এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বিত ভূমিকা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে গাইনি ও অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ও সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। এ ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয়, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।
সেমিনারে প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, অধ্যাপক প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী। এছাড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তার অংশ নেন।
বিশেষজ্ঞ প্যানেলে আরও ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হসপিটালের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।
এছাড়া অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) প্রসবকালীন বা প্রসব-পরবর্তী সময়ে দেখা দেওয়া অত্যন্ত জটিল ও জীবনসংকটাপন্ন একটি চিকিৎসাগত অবস্থা। এর সঙ্গে Multi Organ Dysfunction যুক্ত হলে রোগীর চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় রক্ত ও রক্ত উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত এ সেমিনারে চিকিৎসার বিভিন্ন ধাপ, সংকট মোকাবিলার অভিজ্ঞতা এবং আন্তবিভাগীয় সমন্বয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতালের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং জটিল রোগ ব্যবস্থাপনায় সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছে। সেমিনারটির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.