কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বোয়ালখালী (চট্টগ্রাম), ৫ জুলাই: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার (৪ জুলাই) উপজেলার পি.সি. সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভার উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর। প্রাক্তন রোভার বোরহান উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পি.সি. সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান। অ্যাসোসিয়েশনের (সাকোরা) সম্পাদক নয়ন দাশ সভা সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাকোরার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সিনিয়র রোভার মেট মো. সালাউদ্দিন গবি এবং স্কাউটিংয়ে রৌপ্য ইলিশপ্রাপ্ত মো. মুজিবুর রহমান ফারুকী।
সভায় গত কাউন্সিল সভার কার্যবিবরণী স্থিতিকরণ, গত বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, আগামী বছরের কর্মপরিকল্পনা ও কার্যক্রমের ক্যালেন্ডার উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া গার্লস ইন রোভার সদস্য সিমলা শীলের অসুস্থ পিতা স্বপন শীলের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাহেদ, প্রাক্তন রোভার জাহাঙ্গীর আলম, প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল, প্রণয় বড়ুয়া, সনজিত সিংহ, প্রবীর মজুমদার, ইমরান হোসেন, দিগন্ত নাগ, রঘু রায় লালা, প্রত্যয় বিশ্বাস, আবু তাহের, মো. কাইয়ুম, মো. এরশাদ, মো. রায়হান, জেসমিন আক্তার, অর্ক, তৃষা ও রিম্পাসহ অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রাক্তন রোভারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.