চট্টগ্রামে শপিংমল ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

১০

চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা জ্বালানি সাশ্রয়ের বর্তমান নীতির আওতায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন|
চে¤^ারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ করার কারণে বিক্রি কমে গেছে| অথচ সাধারণত সন্ধ্যার পরই শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে|
চে¤^ারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের এই দাবি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে| তিনি আশ্বাস দেন যে, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের ¯^ার্থ রক্ষায় সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করবে|
চে¤^ারের সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম ¯^পন বলেন, ব্যবসায়ীদের দেওয়া কর ও ভ্যাট জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি| তাই ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন|
সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ রাখার কারণে বিক্রি কমে যাওয়ায় ঋণের কিস্তি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে তারা চাপের মুখে পড়ছেন| পাশাপাশি বর্তমান ভ্যাট ব্যবস্থা পরিবর্তন করে প্যাকেজ ভিত্তিক ভ্যাট চালুরও দাবি জানান তারা|
উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ শেষ হওয়ার পর ১ জুন থেকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নিয়ম কার্যকর হয়েছে| একইসঙ্গে বিলবোর্ডের আলো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সন্ধ্যা ৭টার সময়সীমা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে|

ব্যবসায়ী নেতাদের মতে, সময়সূচি পরিবর্তন করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দিলে একদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য বজায় থাকবে, অন্যদিকে ব্যবসায়ীরাও সন্ধ্যাকালীন ক্রেতাদের সেবা দিতে পারবেন|

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.