চট্টগ্রামের হালিশহরে বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই ব্লক এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগুনে কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.