চট্টগ্রামে আবদুল জব্বারের ১১৭তম বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ঐতিহাসিক আবদুল জব্বারের ১১৭তম বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বদরপাতিস্থ ঐতিহ্যবাহী ‘জব্বার হাইসে’ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে আবদুল জব্বারের বলী খেলা এবং ১১ ও ১২ বৈশাখ (২৪ ও ২৫ এপ্রিল) দুইদিনব্যাপী বসবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। এ আয়োজন সফল করতে বদরপাতি এলাকার বাসিন্দাসহ দল-মত নির্বিশেষে চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় আরও দাবি জানানো হয়, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত করতে বলী খেলার প্রবর্তক মরহুম আবদুল জব্বারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক।
এছাড়া ঐতিহাসিক লালদীঘি চত্বরকে “আবদুল জব্বার চত্বর” হিসেবে উন্নয়ন করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানানো হয়।
ভবিষ্যতে বলী খেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এর ইতিহাস সংরক্ষণ এবং আবদুল জব্বারের নামে কুস্তি দল গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল,আয়োজক কমিটির সিনিয়র সদস্য হারুন জামান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলর মো. ইসমাইল বালি, আক্তার আনোয়ার চঞ্চল, এস এম আব্দুল্লাহ আকতার , হাজী মোহাম্মদ ইব্রাহিম, ˆসয়দ আবুল হাসেম মোতোয়াল্লী, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুজ্জামান রনি, নোমান উল্লাহ বাহার, মোজাদ্দেদ আলফেসানী, মোঃ তানজিদ আনোয়ার রাতুল, মোহাম্মদ রাজিব, মো: জাহাঙ্গীর, মো: সেলিম, মো: ইকবাল , মো: সোয়েব, মো: সোহেল, মো: নোমান, মো: ডালিম সহ অন্যরা|

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.