জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৪ এপ্রিল বিক্ষোভে নামছে ১১ দলীয় ঐক্য

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে জোটটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করে বলেন, সরকার সংস্কারের বিষয়টি ধামাচাপা দিয়ে শুধু সংবিধানের সংশোধনী আনতে চায় এবং বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে হাঁটছে।

হামিদুর রহমান আযাদ বলেন, “রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।” তিনি জানান, ৪ এপ্রিল বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জানা গেছে, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.