রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, রোববার সকাল সাড়ে ১০টায় জানাজা
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ১০টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ রোববার সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে মো. শফিকুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সংগঠনের দপ্তর সম্পাদক রোকন চক্রবর্তীর স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.