শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রীর ব্যাগে ৪২৯ কার্টন সিগারেট, শাহ আমানত বিমানবন্দরে উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এর কাস্টমস হলে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, বাঁশখালীর হাসান মিয়া ও কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিমের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি পাওয়া যায়।
উদ্ধার করা সিগারেটের বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা। আটক সিগারেট ডিএম মূলে জব্দ করা হয়েছে এবং তা চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।
আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.