৪ এপ্রিল চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন, ভোট আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রার্থী ও ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর স্থগিত করা ভোট গ্রহণ কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারির আইনগত মতামতের ভিত্তিতে পুনরায় অনুষ্ঠিত হবে।
চেম্বারের অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সদস্যদের এসএমএসের মাধ্যমেও অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামান্য আদালত ৩০ অক্টোবর নির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করেছিলেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের আইনগত মতামতের ভিত্তিতে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হলো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.