কেরাণীগঞ্জের গৃহবধূ ফারজানা আক্তার হত্যা মামলার প্রধান আসামি সবুজ খলিফা চট্টগ্রাম থেকে গ্রেফতার
নিউজ ডেস্ক:
ঢাকার কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় গৃহবধূ ফারজানা আক্তার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সবুজ খলিফা (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, যাত্রাবাড়ি, ঢাকা’র যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হত্যা মামলা নং-৩৬, তারিখ ১৯ জানুয়ারি ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী দায়েরকৃত মামলার প্রধান আসামি সবুজ খলিফা পলাতক অবস্থায় চট্টগ্রাম মহানগর এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১টায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, যাত্রাবাড়ি, ঢাকা’র যৌথ দল চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সবুজ খলিফা ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আবুল কালাম।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.