চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস/ওয়েতে দুর্ঘ/টনা, তরুণীর মৃ*ত্যু/ যুবক আ/টক

১৩

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানিশা রাহাত্তারপুল এলাকার ফুলকলি শাহ আমানত হাউসিং সোসাইটির বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব। দুর্ঘটনার পর সামিন ও মিনহাজ নামে দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.