সীতাকুণ্ডে কোস্ট গার্ডের যৌথ অভিযান: অবৈধ বালু উত্তোলনে ৫ ড্রেজারসহ আটক ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

সোমবার  দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাঁশবারিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়।

পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজারের মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ড থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.