মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা: দুবাই-আবুধাবি-শারজাহ এয়ারফিল্ড বন্ধ, চট্টগ্রামে ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অদ্য সকালের সূচি অনুযায়ী—
১) বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
২) ইউএস-বাংলা এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
৩) এয়ার আরাবিয়া–এর একটি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, মাস্কাট থেকে ছেড়ে আসা সালাম এয়ার–এর ফ্লাইট OV-401 আজ সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজ OV-402 ফ্লাইট হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অদ্যাবধি মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.