হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে ভয়াবহ দুর্ঘটনা,নিহত ২ সেনাসদস্য ,আহত ১ কর্মকর্তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এ দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান শেষে জানা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.