শিল্প উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার

শিল্প উদ্যোক্তা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী (তাইমুর)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)।

২০২৫ সালের ৫ সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও ফটিকছড়ির বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী মর্জিনা ইরশাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুর শিল্প ও ক্রীড়াঙ্গনে তাঁর কর্মময় জীবনের মাধ্যমে সংশ্লিষ্টদের মাঝে স্মরণীয় হয়ে আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.