ফটকিছড়তিে বদ্যিুতরে সঞ্চালন লাইনরে তারে জড়য়িে দুই কৃষকরে মৃত্যু

১১

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূজপুর ইউনিয়নের মিরেরকিল গ্রামের কারিগরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাশেম (৫০) এবং একই এলাকার পশ্চিমপাড়ার মৃত মাহবুল আলমের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানি জমিতে কাজ করার সময় সেখানে আগে থেকেই পড়ে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে আগে থেকেই বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার পড়ে ছিল। কৃষিকাজ করতে গিয়ে অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.