কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ : হাসপাতালে এখনো ১০জন ভর্তি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে  নিহতের সংখ্যা দাঁড়িয়েছে   ৪ জন।   এ ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের  ১০জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন— পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬), পটিয়া পৌরসভার গোবিন্দখিল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১) এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬)। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ৩জনকে মৃত ঘোষণা করেন ।   আহত সজিব হোসেন বৃহস্পতিবার রাত ১টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের  উদ্ধার করে  পাতালে পাঠানোহয়।।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.