ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, অচেতন আরেকজন হাসপাতালে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে অচেতন অবস্থায় আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে রাশেদুল আনোয়ার নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে থাকা আরেক যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.