টিসিজেএ নির্বাচন সম্পন্ন: সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মোঃ নাজিম।

ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.