জাহাজ ও তেলের ডিপো থেকে অবৈধভাবে সরিয়ে নেয়া প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার :

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও।
এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। জেলা প্রশাসন সূত্রে জানাযায়, চট্টগ্রাম বিমানবন্দর সড়কের মাদ্রাসা এলাকায় অবৈধ জ্বালানির তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সেসময় প্রায় ৩০ ড্রামে প্রায় ৪ হাজার ৬’ শ লিটার অবৈধভাবে মজুদ ডিজেল উদ্ধার করা হয়। সে সাথে ২’শ লিটার মবিল এবং ২০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহার করা তিনটি পাম্পও জব্দ করা হয়। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। তবে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কোনো আসামি পাওয়া যায়নি।
উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করাহয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার নিকট সরবরাহ করে থাকে।
সে সাথে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান। বর্তমানে সকল তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.