ঈদের পর আর দুবাই যাওয়া হলো না প্রবাসী যুবক সোলেমানের— এলাকা জুড়ে শোক :
আনোয়ারা প্রতিনিধ :
ঈদে দ্বিতীয় দিন আনোয়ারার বরুমচড়া থেকে শহরে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে বাকলিয়ার নতুন ফিশারি ঘাট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয় প্রবাসী যুবক সোলেমান (৩৫)। আজ সোমবার রাতে গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার রাত ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওযা হলে কর্তব্যরত চিকিৎসক সোলেমান কে মৃত ঘোষণা করেন। সোমবার ময়না তদন্ত শেষে সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়। রবিবার বিকালে বন্ধুদের সাথে চট্টগ্রাম শহরে বেড়াতে যান, আর রাত ১০ টায় বাড়ি ফেরার পথে চট্টগ্রাম শহরের ফিসারী ঘাট এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সোলেমান মোটর সাইকেলের পেছনে বসা ছিল এবং সে হেলমেট পড়েনি। নিহত সোলেমান আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের দিঘীর পাড় এলাকার মনিরুজ্জমানের পুত্র।
পারিবারিক সূত্রে জানাগেছে, ৩ ভাই ৩ বোনের মধ্যে সোলেমান সবার ছোট। পরিবারে তার স্ত্রী ও দুই শিশু পুত্র সন্তান রয়েছে।
নিহত সোলেমান বিএনপির কর্মী ছিল। দুই মাস আগে নির্বাচন উপলক্ষে সে দুবাই থেকে দেশে আসেন । ঈদের ছুটি শেষে আবারও চলে যাওার কথা ছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার এবং বিএনপির নেতা কর্মী সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাকলিয়া থানার এসআই কিশোর মজুমদার জানান, দূর্ঘটনাকবলিত একটি সুজুকি (নম্বর: চট্টমেট্টো-ল-২১-৮৯৬৪) এবং একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.