চবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নগরের CSCR Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ১৬তম উপাচার্য হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন।

১৯৭৬ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের-এর চেয়ারম্যান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এর এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

দেশের শিক্ষা অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.