চাঁদ দেখা যায়নি সৌদি আরবে ,শুক্রবার ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস -এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও কোথাও কোথাও বৃষ্টিপাতের কারণে শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি হয়। পর্যবেক্ষকদের বরাতে জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার দেশটিতে ঈদ উদযাপিত হবে।
এদিকে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগেই ঈদের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর । তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে-এ ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা হবে। চাঁদ দেখা গেলে শুক্রবারই দেশে ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.