সিআরসিডি মুক্ত স্কাউটসের আয়োজনে উজ্জ্বল স্কাউটস ওন ও ইফতার মাহফিল
সিআরসিডি মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে গ্রুপের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্কাউটস ওন অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র রোভার মেট হাসান আল মেহরান। স্কাউটস ওনের উদ্বোধন করেন গ্রুপের সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম এএলটি।
উপস্থিত ছিলেন গার্ল ইন রোভার ইউনিটের রোভার লিডার সাবিনা আক্তার প্রিয়া, চট্টগ্রাম জেলা রোভারের প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ জাহেদ মিয়া, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার গ্রুপের সিনিয়র রোভার মেট ইসরাক রহমান রাফি, রোভার মেট ঋর্তিক দেওয়ানজী, রোভার মেট হামেদ হোসাইন, রোভার মেট শাহিদুর রহমান ইমন ও রোভার মেট ত্বাকি।
অনুষ্ঠানে রোভাররা কোরআন তেলাওয়াত, হামদ, নাত, উপাখ্যান, ইসলামি সঙ্গীত, স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট আইন ও প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে স্কাউট সদস্যরা অংশ নেন ইফতার মাহফিলে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.