পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আগ্রহ
ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে নেপালের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার সফল মেয়াদ কামনা করেন। আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এ সময় ভুটানের রাষ্ট্রদূতও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.