জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডে মনোনীত স্কাউটার পারভেজ সরকার
সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছেন স্কাউটার পারভেজ সরকার।
তিনি সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার, চট্টগ্রাম বিভাগের প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার ইউনিটের সাবেক সিনিয়র রোভার মেট হিসেবে দীর্ঘদিন ধরে স্কাউটিং ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সমাজ উন্নয়নে তাঁর নানা উদ্যোগের মধ্যে রয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, পুষ্টি স্যালাইন বিতরণ, টিকাদান সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ। এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া অতিক্রম করে এই সম্মানজনক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা থেকে তিনিই একমাত্র ব্যক্তি হিসেবে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেছেন। তাঁর এই সাফল্যে স্কাউটিং অঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.