ওয়েল পার্ক রেসিডেন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (৭ মার্চ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম. এ. মনছুর বলেন, ওয়েল গ্রুপ তার বাণিজ্যিক সফলতার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ বিষয়—অন্ন, বস্ত্র ও বাসস্থান—এই তিন ক্ষেত্রেই ওয়েল গ্রুপ ধারাবাহিকভাবে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছে। ওয়েল পার্ক রেসিডেন্স সেই ধারাবাহিকতারই একটি অংশ।

তিনি আরও বলেন, বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশি-বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে ওয়েল পার্ক রেসিডেন্স অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানের সবার উচিত সেবার মানসিকতা নিয়ে কাজ করা—নিজেদের, প্রতিষ্ঠানের এবং দেশের স্বার্থে। প্রতিযোগিতার চেয়ে নিজেদের সেরাটা দিয়ে সেবার গুণগত মান আরও উন্নত করতে হবে।

আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী নওশাদ পারভেজ, মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, খোরশেদুল আলম, মোরশেদুল আলম, তানজীর আমীর চৌধুরী, আব্দুল মাবুদ ও আমজাদ হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউনুছ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.