রাজিবুল হাসান রানার পিতার মৃত্যুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর শোক

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানার পিতা সৈয়দ আলহাজ্ব আবুল মনসুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৫ মার্চ) বাকলিয়া এলাকার সৈয়দ শাহ রোডস্থ নিজ বাসভবনে সৈয়দ আবুল মনসুর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজা বুধবার সন্ধ্যা ৭টায় বাকলিয়ার আমান আলী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৈয়দ আবুল মনসুর একজন ন্যায়পরায়ণ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.