রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) এ এস এম মুস্তাফিজুর রহমান এলটির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এলটি। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) মোহাম্মদ জহির আহম্মেদ সরকার।

চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় লিডার ট্রেনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, বিভাগীয় সহযোজিত সদস্য ড. মো. জাকির হোসেন হাওলাদার, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক অধ্যাপক মো. বোরহান উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল অধ্যাপক মো. উমর ফারুক, সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম এএলটি, ফেনী জেলা রোভারের ডিআরএসএল মো. মাহাবুব আলম, সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ফজিলাতুন্নেছা ডলি প্রমুখ।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জেলা পর্যায়ে বাছাইকৃত মোট ১৩৩ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। কেরাত, উপস্থিত বক্তৃতা, মুখাভিনয়, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি—এই ছয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা মূল্যায়নে দায়িত্ব পালন করেন ৬ জন বিশেষজ্ঞ বিচারক।

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.